http://www.framingtheworld.com/m2z.html
4,000 বছর পূর্বে, ঈশ্বর মেসোপটেমিয়াতে আব্রামকে দেখা দিলেন এবং বললেন, “তুমি তোমার দেশ ও আত্মীয় পরিজনদের ত্যাগ কর, তোমার পিতার পরিবারকে ত্যাগ কর, আর আমি তোমাকে যে দেশের পথ দখাবো সেখানে চলে যাও। আমি তোমাকে নিয়ে একটি মহান দেশ তৈরি করব।" আব্রাম ইশ্বরের আজ্ঞা মেনে নিলেন এবং ঈশ্বরের নির্দেশিত কানান প্রদেশের নির্দিষ্ট স্থানে চলে গেলেন। সেখানে তিনি ওনার পুত্র ইসাক ও পৌত্র জ্যাকবকে নিয়ে বাস করতে লাগলেন, যিনি পরবরতীকালে ইসরাইল নামে পরিচিত হয়েছিলেন"
কানান প্রদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় ইসরাইল ও তার 12 জন সন্তান মিশরে চলে গেলেন, এবং সেখানে ওনাদের সংখ্যাবৃদ্ধির পাশাপাশি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করলেন। মিশরীয়রা ইস্রায়েলের এই শক্তি বৃদ্ধিকে নিজেদের জন্য হুমকি বলে মনে করলেন, আর তাই তারা ইস্রায়েলিয়দেরকে ক্রীতদাস করে তাদের উপরে কঠোর অত্যাচার করতে লাগলেন, তাদের জীবনকে তিক্ত করে তুললেন। মিশরে 430 বছর পর, মূসা তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করলেন, তারপরে লোহিত সাগর পার করে আরব দেশে চলে গেলেন। সেখানে ওনারা সীনয় পর্বতে ঈশ্বরের আইন সম্বন্ধে জানতে পারলেন।
মূসার সাথে মিশরীয়দের যে বংশধরগণ মিশর ছেড়ে চলে এসেছিলেন, তাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস কম থাকায় তাদের কাছে প্রতিশ্রুত প্রদেশে প্রবেশ করার অনুমতি ছিল না। ওনারা 40 বছর ধরে মরুভূমিতে এদিক-ওদিক ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিলেন। প্রভুর বিশ্বস্ত একটি নতুন প্রজন্ম আসার পর ওনারা যোশুয়ার সাথে প্রতিশ্রুত প্রদেশে প্রবেশ করলেন।
প্রায় 400 বছর ধরে, ইস্রায়েলের 12টি উপজাতিকে বিচারকগণ মূসার আইন অনুসারে শাসন করেছিলেন। তারপর যখন তারা অন্যান্য সব জাতির মতো নিজেদের জন্যও একজন রাজা চাইলেন, তখন ঈশ্বর শৌলকে তাদের রাজা হিসাবে নিযুক্ত করলেন। তিনি 40 বছর রাজত্ব করেছিলেন। তারপরে রাজা দায়ূদ 40 বছর রাজত্ব করেন, তারপরে রাজা দাযূদের পুত্র সোলোমন 40 বছর রাজত্ব করেন। সলোমনের রাজত্বকালে ইস্রায়েল উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এবং প্রথম মন্দির নির্মিত হয়েছিল। কিন্তু বৃদ্ধ বয়সে ঈশ্বরের প্রতি সলোমনের আস্থা না থাকায়, ঈশ্বর বললেন যে উপজাতিদের মধ্যে 10টি উপজাতি তার পুত্রের শাসনাধীন থাকবে না।