তেল-গ্যাস অনুসন্ধানে প্রথমবারের মতো ত্রি-ডি সিস্মিক সার্ভে শুরু করেছে রাষ্ট্রায়ত্ব কোম্পানী বাপেক্স। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এই জরিপ শুরুর পর বাপেক্স্রের আশা...সেখান থেকে ১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সারাদেশের ৫ হাজার ৩শ' লাইন বর্গকিলোমিটার এলাকায় টু-ডি সার্ভের মাধ্যমে তেল-গ্যাসের প্রাথমিক সন্ধান দিয়েছে সরকারি কোম্পানী বাপেক্স। এবার তাদের টার্গেট ৫টি গ্যাসক্ষেত্রের সাড়ে ১২শ' বর্গকিলোমিটার এলাকায় ত্রি-ডি সার্ভে ।
স্যাটেলাইট সার্ভেয়িং, সিস্মিক ড্রিলিং এবং সিস্মিক রেকডিংয়ের মাধ্যমে মাটির নীচে গ্যাসের অবস্থান এবং মজুদের সঠিক পরিমাণ জানতে উপাত্ত সংগ্রহের কাজ করছেন দেশীয় কর্মিরাই ।
গ্যাস সংকটের কারণে এই এলাকা থেকে আরো গ্যাস উত্তোলনের জন্য নতুন কুপ খননের প্রক্রিয়া চুড়ান্ত হবে আগামী ফেব্রুয়ারীর মধ্যে ।
হবিগঞ্জের রশিদপুরের পর বাপেক্স ত্রি-ডি সার্ভে করবে তিতাস,বাখরাবাদ, কৈলাশটিলা ও সিলেট গ্যাসক্ষেত্রেও। আর এর মাধ্যমে তেল গ্যাস অনুসন্ধানের খরচ কমে আসার পাশাপাশি বিদেশী নির্ভরতা আরো কমে আসবে। এটি সঞ্জয় চাকীর তৈরী করা একটি চ্যানেল আই রির্পোট ।...
Link to this comment:
All Comments (0)