তুমি এলে পায়ে পায়ে
জোছনা ছুঁয়ে যায়
ফুলে ফুলে ভরা কাঁশবন
নদী যে বয়ে যায়
নিজ সুরে কয়ে যায়
ভালবাসা ভালবাসা অনুপম
স্বপ্ন ভাসলে কিছু কথা বললে
বুকে দারুণ ওঠে ঝড়
হাওয়ায় এসে যেন ভালবেসে
সাজিয়ে নিয়েছ প্রহর
এ যেন কিসের বন্যাধারা
মনটা হারিয়ে যেতে চায়
প্রিয় সুর তুলে দুটি চোখ বুঝলে
তুমি মন জুড়ে থাকো
জোনাকিরা জলে নিভে যায় যখন
তখনও তুমি থাকো
এ যেন কিসের বন্যাধারা
তুমি এলে পায়ে পায়ে
নকীব খান-সামিনা চৌধুরী
এ্যালবাম: স্বপ্ন জড়ানো
Classic..my all time fav
zubairsamia 2 months ago