গত ২৮ ডিসেম্বর বাদ আছর সুনামগঞ্জের সর্ববৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদীস, সৈয়দপুর, সুনামগঞ্জ- এর সিনিয়র উস্তাদ মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদের স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে দারুল হাদীস সৈয়দপুরের তাকমিল ফিল হাদিসের পক্ষ থেকে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
তাকমিল ফিল হাদিসের ছাত্র হাতিম আহমদের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম ও আশিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাছির জামিল, মাওলানা আখতার হোসেন, মাওলানা মারজান আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মিজান আহমদ। বিদায়ী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আরিফ রব্বানী।
Link to this comment:
All Comments (0)