ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে।।
হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,
এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে।।
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নি:শেষ--
চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম--
মৈত্রিবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে।
Dhonilo re....Rabindra Sangeet by Dr.Utsab Das
Arrangement,Direction,& Choir- Kalyan Sen Barat
Link to this comment:
All Comments (0)