বাংলাদেশ সরকার ভরতুকি দিয়ে ভারতকে ট্রানজিট ব্যবস্থা করে দিয়েছে । সরকার আমদেরকে ট্রানজিট হতে হাজার কোটি টাকায় আয় করে দেশকে সিঙ্গাপুর ব্যাংকক বানানোর স্বপ্ন দেখানোর পর সেটা নেমে এসেছিলো 'পানির মূল্যে'। কথা ছিলো আমাদের ন্যায্য অধিকার তিস্তার পানি বিনিময়ে বিনে পয়সায় ভারতকে দেয়া হবে ট্রানজিট। অথচ তিস্তার পানি তো দুরের কথা, কোন প্রকার ট্রানজিট শুল্ক আদায় ছাড়াই ট্রানজিট সুবিধার আওতায় ব্রাহ্মনবাড়িয়ার ওপর দিয়ে চলছে ভারতের পণ্যবাহী গাড়ি। স্থানীয় শুল্ক বিভাগের কাগজপত্রে তাই-ই প্রমাণ হয়েছে। ভারতকে এভাবে ট্রানজিট দেওয়াটা সরকারের ঘোষিত নীতির বরখেলাপ বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বললেন, "শুল্ক তো পরের কথা, আমরা এখন ভর্তুকি দিয়ে ভারতীয় পন্য আনা নেয়া করছি"। কৃতজ্ঞতা একুশে টিভি। -
Link to this comment:
All Comments (0)