এই গান, নিজের মাটিতে ফেরার গান। নিজের ঘরে ফেরার গান।
উচ্চ-শিক্ষা, উন্নত চাকরী, মান সম্পন্ন জীবন, সন্তানদের আরো সুন্দর ও নিরাপদ ভবিষ্যত, এরকম আরো কত কিছু পাওয়ার আশাতেই তো মানুষ নিজের দেশ ছেড়ে আরো কোন উন্নত দেশে যেতে চায়। তাতে দোষের কিছু দেখি না। যারা নতুন মাটিতে নতুন শর্তে মানিয়ে নিতে পারেন, তারা তো ভালোই থাকেন। দেশের সীমানা পেরিয়ে তারা আরো অনেক বড় আর খোলা এক পৃথিবীর নাগরিক হয়ে বাঁচতে চেষ্টা করেন। তাদেরকে সাধুবাদ।
কিন্তু, এত কিছুর নিশ্চয়তা বা সম্ভাবনা স্বত্বেও কেউ কেউ শেষ পর্যন্ত অন্য দেশের অন্য আকাশ নিয়ে সুখী হতে পারেন না। জগতে এমন কিছু মানুষ থাকে, যাদের ভেতর তাদের নিজের দেশের শেকড় এমনভাবে গেড়ে বসে থাকে যে তারা তাদের নিজের মাটি ছাড়া পৃথিবীর আর কোথাও গিয়ে শান্তি পান না। বুক ভরে শ্বাস নিতে পারেন না।
এই গান বাংলাদেশের তেমনি এক প্রবাসে আটকে পড়া সন্তানের, যে ডাঙ্গার মাছের মতন ছটফট করতে করতে সেই যন্ত্রণা থেকে মুক্তির অভিলাসে শেষ মেষ, খুব বেশী দেরী হবার আগেই, সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে, নিজের মাটির কাছে ফিরে আসবার সিদ্ধান্তটি খুব স্থির মনে নিয়ে ফেলতে পেরেছে! এমন সিদ্ধান্ত যারা নিয়েছেন, তারা যে সব সময় ঠকেছেন, তা কিন্তু না!
এই গানের সেই সন্তানকে আমি চিনি। বিশ্বের হাজারো দুর্যোগের রাজধানী, এই বাংলাদেশে ফিরে এসেছে বলে তাকে আমি কোনদিন আফসোস করতে দেখিনি।
- সায়ান
** গানটি "আবার তাকিয়ে দ্যাখ্" অ্যালবামটিতে পাওয়া যাচ্ছে **
অসাধারণ গানটি শুনে আমি সায়ানের ভক্ত হয়ে গেলাম...
1000alamgir 2 months ago
Basically after 2000 i hardly lisen bengali song, love only songs before 2000, but after 11 years , now i m love with this song..Awesum..Thanks..Shayan for your song..
anuparan 3 months ago
এটা একেবারেই আমার গান,আমি লন্ডন এসেছিলাম দেড় বছর আগে উচ্চশিক্ষার আশায়,একদম অ্যাডজাস্ট করতে পারিনি বলে দেশের মাটিতে ফিরে যাচ্ছি, যদিও কোনও কিছুরই অভাব ছিলনা এখানে...
shumoneu 11 months ago
I've been living in the United States for almost 13 years and this song made me cry !!! I miss Bangladesh, I love Bangladesh. Sometimes I wish, I never moved out of Bangladesh.
nycmogul 1 year ago
I've living in the United States for almost 13 years and this song made me cry !!! I miss Bangladesh, I love Bangladesh.
nycmogul 1 year ago
shayan you are right .i lived australia for last 6 years .still love to settle bangladesh .i am totally confused which one best for me even though i know if i go back to bangladesh i will be very happy .but too much responsibily does not let it do .thanks for nice creation.
sasu529 1 year ago
u r song make me crying
mostaquerubel 1 year ago
God can bless someone by giving so much talent.Shayan is one of a kind.What a talent.No limit.Feels she can reach anything.Some people without talent wanna do stufff.They should stop doing it.They should listen to her.Anyways long live shayan to give us more great songs.
balance1200 1 year ago
Thanks shayan. You are a born genious. May allah help you.
mmtuhin 1 year ago
সায়ানের কিছু কিছু গান এতো ভাল লাগে বলে বুঝানো যাবে না। যেমন এই গানটি।
noor319 1 year ago