মন শুধু মন ছুঁয়েছে
তপন চৌধুরী
ব্যান্ডঃ সোলস
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
বাংলা লেখাগুলো দারুণ!!
ruhialjallad 5 months ago
Shur shudhu sur tuLeche bhasha to deyni ...nicE !!!
ChOndRaaLokErPothiK 5 months ago
one of the evergreen band song of bangladesh...will always remain beautiful to listen to
abuatleague 6 months ago
better version,thanks
qaz00 6 months ago