তুমি শুধু তুমি নও
আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি
চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে
আমি একাকী
কি করে বোঝাই বলো
কি নামে ডাকি
দিবসের সূর্য তুমি
তোমাকে নিয়ে তাই
স্বপ্ন ভুনি
তুমি দিলে যে উপহার
কিছুতে তুলনা হয়না তোমার
কত রঙ্গে রাঙানো
ও দুটি আঁখি
কি করে বোঝাই বলো
কি নামে ডাকি
কবিতার ছন্দ তুমি
শব্দের মালা গেঁথে
ভাষাতে ভুনি
মিলনের সুখ যে তুমি
সে সুখে ধরে রেখো
চির দিনই
শত বাঁধায় আমি যেন
তোমারই থাকি
কি করে বোঝাই বলো
কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও
আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি
চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে
আমি একাকী
কি করে বোঝাই বলো
কি নামে ডাকি
- আদনান বাবু
nice song. Thanks for uploading.
bidhatabidushi 5 months ago 2