সম্প্রতি আমি একটি রোবট তৈরির ডিভাইস কিনেছি। এর নাম হচ্ছে NXT 2.0 Mindstorms । এটি দিয়ে যে কোন ধরনের রোবট তৈরি করা যায় এবং কম্পিউটারে এর প্রোগ্রামিং করা যায়। এই ডিভাইসটি আমি ইন্টারনেট থেকে কিনেছি। মোট খরচ পড়েছে প্রায় ৪০০ ডলারের মত। মূলত শখের বশে কেনা, তবে ভবিষ্যতে এটি দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর গবেষণা করার ইচ্ছে রয়েছে।
আজকে এটি দিয়ে আমি একটি কুমির রোবট তৈরি করেছি যার নাম হচ্ছে রোবগেটর। এটি তার কাছে কোন বস্তু আসলে "আয় তোকে খাব" বলতে বলতে ছুটে যায়। আশা করছি ভিডিওটি সবার ভাল লাগবে।
সুন্দর ভিডিও জাকারিয়া ভাই। আমাদের স্কুল কলেজ গুলাতে এরকম কিছু ডিভাইস দরকার। তবে সত্যিকারের রোবোটিক্স করতে হলে আরও বেসিকে যেতে হবে
Mashruf31 1 year ago
@Mashruf31 বাইরের দেশে এটি দিয়ে মূলত স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট করে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রথমে বিশ্ববিদ্যালয় লেভেলে এরকম একটি ডিভাইস থাকা প্রয়োজন। বিশেষ করে CSE এর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোর্সের ব্যবহারিক ক্লাস ও প্রজেক্ট এটি দিয়ে করা যেতে পারে। যেহেতু C, Java ও Matlab দিয়ে এর জন্য প্রোগ্রাম তৈরি করা যায়, তাই আমি মনে করি এটি দিয়ে অনেক এডভান্স লেভেলের কাজ করা সম্ভব।
zakaria73 1 year ago