তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার ।
জনমে জনমে চেলে তাই অনন্ত অভিসার ।।
বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ।
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার ।।
তব সংঙ্গীতে আমি ছিনু সুর নৃত্য নুপূরছন্দ ।
আমি ছিনু তব অমরাবতিতে পারিজাত ফুলগন্ধ ।।
কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমারে তারায় তারায় ।
আজিও এসেছি তেমনি আশায় লয়ে প্রীতিসম্ভার ।।
নজরল
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার ।
জনমে জনমে চেলে তাই অনন্ত অভিসার ।।
বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ।
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার ।।
তব সংঙ্গীতে আমি ছিনু সুর নৃত্য নুপূরছন্দ ।
আমি ছিনু তব অমরাবতিতে পারিজাত ফুলগন্ধ...